ভিয়েতনামের শীর্ষ ধনকুবের ও রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রুং মাই ল্যান মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। ৬৮ বছর বয়সী এ ব্যবসায়ীর বিরুদ্ধে দেশটির ইতিহাসের অন্যতম বড় অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আদালতের রায় অনুযায়ী, ৯০০ কোটি ডলার ফেরত দিলে তার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর হতে পারে।
ল্যানকে হো চি মিন সিটির একটি আদালত এপ্রিলে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যাংক ব্যবস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করে প্রায় ১ হাজার ২০০ কোটি ডলারেরও বেশি অর্থ আত্মসাৎ করেছেন। এ অর্থের পরিমাণ ভিয়েতনামের জিডিপির প্রায় ৩ শতাংশের সমান। খবর ও ছবি সিএনএন।










