ঈদুল ফিতর উপলক্ষে তুরস্ক ও সিঙ্গাপুর ভিন্ন তারিখ ঘোষণা করেছে। দুই দেশই ইসলামি মাস নির্ধারণে প্রচলিত চাঁদ দেখার পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করায় এ পার্থক্য তৈরি হয়েছে।
তুরস্ক জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কসহ আশপাশের অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে সিঙ্গাপুর ঘোষণা দিয়েছে, দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২১ মার্চ)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।
দুই দেশের কর্মকর্তারা জানান, বুধবার উভয় দেশেই রমজানের ২৮তম দিন চলছে। পূর্বনির্ধারিত চাঁদ দেখার সক্ষমতা-ভিত্তিক হিসাবের মাধ্যমে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।










