পেনিনসুলার আলাস্কা উপদ্বীপে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানায়, গতকাল ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। এ পরিপ্রেক্ষিতে আশপাশ অঞ্চলে সুনামির সতর্কবার্তা দেয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা দক্ষিণ আলাস্কা ও আলাস্কা উপদ্বীপের উপকূলীয় অঞ্চলের জন্য জারি করা একটি সতর্কতাও প্রত্যাহার করেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্যা পাওয়া যায়নি। রয়টার্স
আলাস্কা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্প
পেনিনসুলার আলাস্কা উপদ্বীপে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।










