দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় চিওংজু শহরে বন্যার কারণে একটি টানেলের ভেতর বহু যাত্রী আটকা পড়েন। স্থানীয় সময় শনিবার রাতে ওই টানেলে বন্যার পানি ঢুকে যায়। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী সদস্যরা। এরই মধ্যেই সেখান থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি।
কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৬৮৫ মিটার টানেলটিতে ঠিক কতজন আটকা পড়েছিলেন স্পষ্ট না করলেও ১৫টি গাড়ি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমন মর্মান্তিক ঘটনার আগে নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ার সতর্কতা জারি করেছিল দেশটির বন্যা নিয়ন্ত্রক দফতর। অনেকে বলেছেন, ওই পরিস্থিতিতে টানেল এলাকার চারপাশে যানবাহন সরিয়ে নেয়া উচিত ছিল।
প্রবল বর্ষণ ও ভারী বৃষ্টি গত এক সপ্তাহে দক্ষিণ কোরিয়াজুড়ে অন্তত ৩৯ জন প্রাণহানি হারিয়েছেন। গত মৌসুমের চেয়ে এবার বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। পাহাড়ি ঢলে শত শত বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত। এতে ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ সেবা ব্যাহত হচ্ছে; ভোগান্তিতে লাখ লাখ মানুষ। হাজার হাজার মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে। কোরীয় আবহাওয়া প্রশাসন আগামী বুধবার পর্যন্ত আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।










