চলমান মেনিনজাইটিস প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করতে ১০ লাখের বেশি টিকা পেয়েছে নাইজেরিয়া। বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে কাজ করা গ্যাভির অর্থায়নে এ টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছে নাইজেরিয়ার সরকার। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে ২৩টিতে ছড়িয়ে পড়েছে এ রোগ। সংক্রমিত হয়ে এরই মধ্যে মারা গেছে অন্তত ৭৪ জন। আরো ৮০০ জনের বেশি রোগী শনাক্ত করা হয়েছে। মেনিনজাইটিস মূলত মস্তিষ্ক ও মেরুদন্ডের এক প্রকার প্রদাহ। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে গরমের সময় এর সংক্রমণ তীব্র আকারে দেখা দেয়। খবর এপি