চলতি শীত মৌসুমে যুক্তরাষ্ট্রের কিছু অংশে পেটের পীড়ার ঘটনা বাড়ছে। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ৫ ডিসেম্বরের সপ্তাহে নরোভাইরাসের ৯১টি প্রাদুর্ভাব নথিভুক্ত করা হয়েছে, যা নভেম্বরের শেষ সপ্তাহে ছিল ৬৯টি। গত কয়েক বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নরোভাইরাসের সর্বাধিক ৬৫টি প্রাদুর্ভাবের ঘটনা রিপোর্ট করা হয়। নরোভাইরাস সংক্রমণের লক্ষণ হলো হঠাৎ বমি ও ডায়রিয়া হওয়া। খবর ও ছবি এপি