নতুন গবেষণায় তিন লাখ বছর আগের একটি
প্রাচীন মাথার খুলি পাওয়া গেছে। তবে এটি পরিচিত কোনো প্রাক-আধুনিক মানুষের জীবাশ্মের
মতো নয়। ধারণা করা হচ্ছে, খুলিটি মানব প্রজাতির নতুন একটি শাখার দিকে নির্দেশ করে। খবর সিএনএন।
২০১৫ সালে চীন, স্পেন ও যুক্তরাজ্যের
গবেষকদের একটি দল পূর্ব চীনের হুয়ালংডং অঞ্চলে খুলি বিশেষ করে নিচের চোয়াল আবিষ্কার
করে। সঙ্গে ছিল আরো ১৫টি নমুনা। যার সবকটির মধ্য প্লাইস্টোসিন কালের বলে ধারণা তাদের।
প্রায় তিন লাখ বছর আগে মধ্য প্লাইস্টোসিন
কাল শুরু হয়। হোমিনিনদের বিবর্তনের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। যাদের সঙ্গে আধুনিক
মানুষসহ মানব প্রজাতি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
গত ৩১ জুলাই এ বিষয়ে বিস্তারিত প্রকাশ
হয় জার্নাল অব হিউম্যান ইভোলিউশনে। গবেষণায় খুলিটির পরিচয় ম্যান্ডিবল এইচএলডি ৬। অপ্রত্যাশিত
এ আবিষ্কার বিদ্যমান কোনো শ্রেণীবিন্যাসের সঙ্গে খাপ খায় না বলে জানান তারা।
গবেষকরা দেখেছেন, প্লাইস্টোসিন হোমিনিন
ও আধুনিক মানুষ উভয়েররই বৈশিষ্ট্য রয়েছে এইচএলডি ৬ ম্যান্ডিবলে।










