ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু আজীবন ক্ষমতায় থাকার জন্যই ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন বিল ক্লিনটন। সম্প্রতি দ্য ডেইলি শো অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট বলেন, ‘গত ২০ বছরে বেশির ভাগ সময় ক্ষমতায় ছিলেন নেতানিয়াহু। তিনি দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চান। কারণ এতে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন।’ ক্লিনটন আরো উল্লেখ করেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষ শান্ত করার জন্য এবং নিরীহ নাগরিকদের হত্যা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর আরব নিউজ
আজীবন ক্ষমতায় থাকতে ইরানে যুদ্ধ শুরু করেছেন নেতানিয়াহু: বিল ক্লিনটন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু আজীবন ক্ষমতায় থাকার জন্যই ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন বিল ক্লিনটন।










