গাজার উত্তরাংশে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৮৪ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে অন্তত ১৮৬ জন। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৫০ জন শিশু। এ হামলাকে ‘নির্মম গণহত্যা’ বলে আখ্যা দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত শুক্রবারের হামলা প্রসঙ্গে এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে নিহত হয়েছে ৮৪ জন এবং আহত হয়েছে ১৮৬ জন। নিহতদের মধ্যে ৫০ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক। তবে নিহত ও আহতদের সংখ্যা আরো বেশি হতে পারে। খবর আল জাজিরা
ইসরায়েলি বিমান হামলায় ৫০ শিশুসহ ৮৪ ফিলিস্তিনি নিহত
গাজার উত্তরাংশে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৮৪ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে অন্তত ১৮৬ জন।










