দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সামরিক আইন জারির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ জানিয়েছে, গত মঙ্গলবার ঘোষণা করা স্বল্পস্থায়ী সামরিক আইন ডিক্রিতে ইয়ং-হিউনকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। বিদ্রোহের অভিযোগে কিম, ইউন ও সামরিক বাহিনীর কমান্ডার পার্ক আন-সুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ কিমের বাড়িতে অভিযান চালিয়েছে। খবর ডয়চে ভেলে