অক্টোবর থেকে কর্মীদের ন্যূনতম এক মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করছে জাপানের সুমিতোমো মিৎসুই ব্যাংকিং করপোরেশন। এ সময় ছুটিতে থাকা কর্মী ও তার দায়িত্ব সামলানো সহকর্মীরা ৫০ হাজার ইয়েন বোনাস পাবেন। ২০২৩ অর্থবছরে ব্যাংকটি শতভাগ পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করেছিল। তখন ছুটির গড় দৈর্ঘ্য ছিল ১২ দিন। দুই বছরের কম বয়সী পিতারা এক মাসের এ ছুটি পাবেন। সরকারি এক জরিপ অনুযায়ী, ২০২৪ সালে শিশু আছেন এমন বাবারা রেকর্ড ৪০ দশমিক ৫ শতাংশ ছুটি নিয়েছেন। তবে তা ৮৬ দশমিক ৬ শতাংশ মাতৃত্বকালীন ছুটির তুলনায় অনেক কম। খবর জাপান টুডে
এক মাসের পিতৃত্বকালীন ছুটি দেবে সুমিতোমো মিৎসুই
অক্টোবর থেকে কর্মীদের ন্যূনতম এক মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করছে জাপানের সুমিতোমো মিৎসুই ব্যাংকিং করপোরেশন।










