কিশোর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গার পর ১৪ জুলাই জাতীয় ছুটির সপ্তাহান্তে আতশবাজি বিক্রি, সঙ্গে রাখা ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। নিষেধাজ্ঞার লক্ষ্য জনজীবনে শৃঙ্খলায় বিঘ্ন রোধ করা। তবে পেশাদার আতশবাজির প্রদর্শনীর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। সরকার জাতীয় ছুটির সময় ফরাসিদের সুরক্ষার জন্য উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করেছে। আবারো অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা সম্পর্কে ফ্রান্স সরকার উদ্বিগ্ন। পুলিশি হত্যাকাণ্ডের ফলে ব্যাপক বিক্ষোভ হয়েছে, যা নিয়ন্ত্রণে অপ্রাপ্তবয়স্কসহ হাজার খানেক অধিবাসীদের গ্রেফতার করেছে দেশটির সরকার। রয়টার্স
ফ্রান্সে আতশবাজি বিক্রয়ে নিষেধাজ্ঞা
কিশোর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গার পর ১৪ জুলাই জাতীয় ছুটির সপ্তাহান্তে আতশবাজি বিক্রি, সঙ্গে রাখা ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স।










