যেকোনো জুলাইয়ের হিসাবে গত মাসে রফতানি খাতে রেকর্ড ২ হাজার ৫০০ কোটি ডলার আয় করেছে তুরস্ক, যা সর্বশেষ ১২ মাসের মধ্যেও দেশটিতে সর্বোচ্চ রফতানি আয়। একই সময়ে তুরস্কে আমদানির গতিও কমেছে। এছাড়া ২০২৪ সালের জুলাই ও চলতি বছরের জুনের তুলনায় বৈদেশিক বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমেছে। এসব তথ্য উল্লেখ করে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত জানান, একই মাসে একসঙ্গে ছয়টি বড় অর্জন যোগ হয়েছে তুরস্কের অর্থনীতিতে। আগের মাসের তুলনায় জুলাইয়ে রফতানি আয় বেড়েছে ৪৫০ কোটি ডলার। এখন তুরস্কের পরবর্তী লক্ষ্য মাসিক ২ হাজার ৬০০ কোটি ডলার রফতানি আয় অর্জন। খবর আনাদোলু
জুলাই হিসাবে রফতানিতে রেকর্ড তুরস্কের
যেকোনো জুলাইয়ের হিসাবে গত মাসে রফতানি খাতে রেকর্ড ২ হাজার ৫০০ কোটি ডলার আয় করেছে তুরস্ক, যা সর্বশেষ ১২ মাসের মধ্যেও দেশটিতে সর্বোচ্চ রফতানি আয়। একই সময়ে তুরস্কে আমদানির গতিও কমেছে।










