ভারি বর্ষণজনিত বন্যার কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ১৮৮২ সালের পর এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে শহরটি। এবারের বন্যায় সেখানকার পাতাল রেল ব্যবস্থা, সড়ক, এমনকি মহাসড়কগুলোও প্লাবিত হয়েছে। বেশকিছু অঞ্চলে আট ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে লাগার্ডিয়া বিমানবন্দরের একটি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও হাডসন ভ্যালির বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মেয়র এরিক অ্যাডামস বন্যার বিষয়ে শহরের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছেন। বিবিসি