রয্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস সোমবার ডরন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসনকে আলফ্রেড নোবেলের স্মরণে ২০২৪ সালের অর্থনীতি বিজ্ঞানে নোবেল বিজয়ী ঘোষণা করেছে।

বাংলাদেশ সময় সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেল কমিটি বলেছে, এ তিন অর্থনীতিবিদের গবেষণা জাতিগুলোর মধ্যে সমৃদ্ধির পার্থক্য বোঝাতে সহায়ক হয়েছে। তারা প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেছেন, যা কোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রমাণ করেছেন, দুর্বল আইন এবং জনসংখ্যাকে শোষণকারী প্রতিষ্ঠানগুলো উন্নয়ন বা পরিবর্তন সৃষ্টি করতে পারে না। কেন এ ধরনের পরিস্থিতি ঘটে, তা বুঝতে আমাদের সাহায্য করে তাদের গবেষণা।

ড্যারন অ্যাসেমোগল ১৯৬৭ সালে তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পিএইচডি লাভ করেন এবং বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) অধ্যাপক হিসেবে কাজ করছেন। সাইমন জনসনের জন্ম ১৯৬৩ সালে যুক্তরাজ্যের শেফিল্ডে। ১৯৮৯ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি লাভ করেন এবং বর্তমানে সেখানেই অধ্যাপনা করছেন। আর ব্রিটিশ নাগরিক জেমস এ. রবার্টসনের জন্ম ১৯৬০ সালে। তিনি ১৯৯৩ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। বর্তমানে ইউনিভার্সিটি অফ শিকাগোতে অধ্যাপক হিসেবে কর্মরত।