ইরানের বিরশেভা শহরের সোরোকা মেডিকেল সেন্টারে হামলার পর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনিকে হত্যা করা এখন যুদ্ধের লক্ষ্য।
কাটজ বলেন, এই ব্যক্তি (খামেনি) সবসময় এজেন্টদের মাধ্যমে ইসরায়েল ধ্বংসের লক্ষ্যে কাজ করে এসেছে। এখন সে সরাসরি আমাদের ওপর হামলা করেছে। এমন একজন মানুষ বেঁচে থাকার অধিকার রাখে না। তাকে থামানো, তাকে বিলুপ্ত করা এখন আমাদের অভিযানের অংশ।
ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা ইঙ্গিত করেছে, তবে এবার এই লক্ষ্য আরও সরাসরি উচ্চারিত হলো। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই এক ইংরেজি ভিডিও বার্তায় ইরানিদের উদ্দেশ্যে বলেছিলেন, ইসরায়েলের সামরিক অভিযান ‘তোমাদের স্বাধীনতার পথ প্রশস্ত করতে’ সহায়ক হবে।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে খামেনিকে ঘিরে মন্তব্য করে বলেন, ‘আমরা তাকে এখনই হত্যা করছি না। তবে আমাদের ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে।‘










