জাপানে ১২৬ বছরের রেকর্ড ভাঙল অক্টোবরের তাপমাত্রা। জাপান মেট্রিওলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, গত মাসে দেশটির গড় তাপমাত্রা সবচেয়ে উষ্ণ পর্যায়ে পৌঁছায়। ১৮৯৮ সাল থেকে তাপমাত্রাসংক্রান্ত তথ্য সংরক্ষণের ইতিহাসে এই প্রথম এত উষ্ণ অক্টোবর দেখল জাপান। জেএমএ প্রকাশিত তথ্যানুযায়ী, অক্টোবরে দেশজুড়ে ১৫টি নির্দিষ্ট স্থানে তাপমাত্রা আগের গড় থেকে ২ দশমিক ২১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এছাড়া জাপানের ১৪৯টি আঞ্চলিক স্থানে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রগুলোরও অক্টোবরে আগের বছরের তুলনায় গড় তাপমাত্রা বেড়েছে। উত্তর জাপানে গড় তাপমাত্রা ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, পূর্ব ও পশ্চিম জাপানে এর গড় বৃদ্ধি ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। খবর দ্য স্ট্রেইট টাইমস
জাপানে ১২৬ বছরের রেকর্ড ভাঙল অক্টোবরের তাপমাত্রা
জাপানে ১২৬ বছরের রেকর্ড ভাঙল অক্টোবরের তাপমাত্রা। জাপান মেট্রিওলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, গত মাসে দেশটির গড় তাপমাত্রা সবচেয়ে উষ্ণ পর্যায়ে পৌঁছায়।










