যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে কিছু ইউক্রেনীয় শিশু তাদের পরিবারের কাছে ফেরত গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে গত ২৪ ঘণ্টায় আটজন শিশুকে পরিবারের কাছে পাঠানো হয়েছে। আরো শিশুকে শিগগিরই পাঠানো হবে। হোয়াইট হাউজে তিনি জানান, পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং গোপন বৈঠকের মাধ্যমে শিশুদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করছেন। ইউক্রেন জানায়, ২০২২ সালের পর প্রায় সাড়ে ১৯ হাজারের বেশি শিশুকে জোরপূর্বক সরানো হয়েছে। তবে রাশিয়া দাবি করছে, এটি তাদের নিরাপত্তার জন্য করা হয়েছে। খবর বিবিসি
মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে পরিবারের কাছে ফিরছে ইউক্রেনের শিশুরা
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে কিছু ইউক্রেনীয় শিশু তাদের পরিবারের কাছে ফেরত গেছে।










