যুক্তরাজ্যে চলমান দাঙ্গা-হাঙ্গামার জেরে এবার নিজের ছুটি বাতিল করলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিট সূত্র জানায়, বর্ণবাদী দাঙ্গার বিষয়ে আরো বেশি নজর রাখতে পরিকল্পিত ছুটি বাতিল করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে ডাউনিং স্ট্রিটের সূত্র জানায়, আগামী সপ্তাহে পূর্বপরিকল্পিত ছুটি নিচ্ছেন না স্টারমার। বিবিসি।