রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়ে সহায়তা চাইলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সোমবার (২৩ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রুশ প্রেসিডেন্টের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি চিঠি পৌঁছে দেয়ার কথা। সেই চিঠিতে ইরানের প্রতি রাশিয়ার সমর্থন চাওয়া হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

রয়টার্সকে দেয়া বক্তব্যে ইরানের সূত্রগুলো বলছে, এখন পর্যন্ত রাশিয়ার সমর্থনে তেহরান সন্তুষ্ট নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে আরো জোরালো সমর্থন প্রত্যাশা করছে তেহরান। তবে ইরান ঠিক কী ধরনের সহায়তা চায়, তা নিয়ে বিস্তারিত কিছু বলেনি সূত্রগুলো।

এদিকে, বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত। তিনি আরও বলেছেন, যে অভিযোগে ইরানে আগ্রাসন চালানো হচ্ছে, তা ‘ভিত্তিহীন’।

বৈঠক শুরুর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, সপ্তাহজুড়ে ইরানের উপর ‘মার্কিন’ হামলার নিন্দা জানায় রাশিয়া। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। আমরা অবশ্যই, এর নিন্দা জানাই ও এ বিষয়ে আমাদের গভীর দুঃখ প্রকাশ করছি। রাশিয়া কী করতে প্রস্তুত জানতে চাইলে পেসকভ বলেন, মস্কো মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা রাখছে। তবে পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে ‘ইরানের কী প্রয়োজন তার ওপর’।