জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ১০-১৫ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে অস্ট্রিয়ার সালজবুর্গের হিমবাহ। ২ হাজার ৭০০ মিটার উচ্চতায় অবস্থিত সোনব্লিককিস হিমবাহ গত ২৫ বছরে হারিয়েছে ৪৫ মিলিয়ন ঘনমিটার বরফ, যা তার মোট ভরের অর্ধেক। গবেষকদের ধারণা, ১০ বছরের মধ্যে এ এলাকায় আর কোনো হিমবাহ দৃশ্যমান থাকবে না। সালজবুর্গ বিশ্ববিদ্যালয়ের হিমবাহ গবেষক বার্নহার্ড জাগেল বলেন, ‘তিন হাজার মিটার উচ্চতায় গলনের পরিমাণ অত্যন্ত বেশি।’ তার দৃঢ় বিশ্বাস, গ্রিনহাউজের প্রভাবে এমনটি ঘটছে। তিনি বলেন, ‘৩০ বছর আগে সোনব্লিককিস হিমবাহে বরফ হ্রদ তৈরি হচ্ছিল। সেখানে এখন শুধু পাথর দেখা যায়। আমি বলব, এটি প্রমাণ করা ক্রমে কঠিন হয়ে যাচ্ছে যে এটি গ্রিনহাউজ প্রভাব নয়।’ ছবি ও খবর: ইউরো নিউজ