ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ভবনের আংশিক
ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। গতকাল শনিবার (৮ জুলাই) জীবিতদের উদ্ধারে চালানো
তল্লাশি অভিযান শেষে এই তথ্য দেয় কর্তৃপক্ষ।
এর আগে প্রাথমিক তথ্যে আটজন নিহত ও পাঁচজন
নিখোঁজ হওয়ার খবর দেন উদ্ধারকর্মীরা।
গত শুক্রবার পেরনামবুকুস্তাচি রাজ্যের
রাজধানী হেসিফির জানগায় এ দুর্ঘটনা ঘটে।
রয়টার্সের এক ড্রোন ফুটেজে দেখা যায়, চারতলা
একটি অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে পড়েছে, দমকল কর্মী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার
তৎপরতা চালাচ্ছেন।
বড় একটি হাউজিং কমপ্লেক্সের সঙ্গে সংযুক্ত
ভবনটি ঝুঁকির কারণে ২০১০ সালে বন্ধ করে দেয়া হয়। এরপরও অবৈধভাবে কিছু লোক সেখানে বাস
করছিলেন। দুর্ঘটনার সময় ভবনটির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।
এর আগে এপ্রিলে একই রাজ্যের অলিন্দা শহরে
ঝুঁকিপূর্ণ ভবন ধসে ছয়জন নিহত হন।










