প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-৩ গোলে হেরে যায় লাল-সবুজরা। টানা দ্বিতীয় ম্যাচে হারল অর্পিতা, আফঈদাদের দল। প্রথমার্ধে চীনকে কোনো গোল করতে দেয়নি বাংলাদেশ। শেষদিকে তিন তিনটি শট সেভ করেন গোলকিপার মিলি আক্তার। শেষদিকে সাগরিকার শট ঠেকিয়ে দেন চীনের গোলকিপার। দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণ দেয়াল। ৪৭ মিনিটে লক্ষ্যভেদ করেন চীনের ইউ শিন গুয়ে। ওয়াং আইফাং ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান ২-০ করেন।