দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে
ইন্দোনেশিয়া আজ রোববার (১ অক্টোবর) বুলেট রেল চালু করেছে। দ্রুতগতির এ যান দেশটির দুটি
বৃহত্তম শহরকে যুক্ত করবে। খবর সিএনএন।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাস্ট্র্যাকচার
এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার অর্থায়নে এপ্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। এতে
মোট ব্যয় হয়েছে ৭৩০ কোটি ডলার।
উচ্চগতির এ রেল আজ জনসাধারণের জন্য
উন্মুক্ত করা হয়েছে। এটি রাজধানী জাকার্তাকে পশ্চিম জাভার বান্দুংয়ের সঙ্গে সংযুক্ত
করেছে।
৮৬ মাইল দীর্ঘ এই রেল পথে যানটির সর্বোচ্চ
গতিসীমা হবে ঘণ্টায় ২১৭ মাইল। আনুষ্ঠানিকভাবে বুলেট ট্রেনটির নামকরণ করা হয়েছে হুশ,
ইন্দোনেশিয়ান ভাষায় এর অর্থ হচ্ছে ‘সময় সাশ্রয়ী’।
দেশটির রেল কর্মকর্তারা জানিয়েছেন,
জাকার্তা ও জাভা ভ্রমণে তিন ঘণ্টার স্থলে এখন এক ঘণ্টারও কম সময় লাগবে।
আরো জানান, ভূমিকম্প, বন্যা ও অন্যান্য
জরুরি পরিস্থিতিতেও বিদ্যুচ্চালিত যানটি জনসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিতে সক্ষম।










