মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েত সরকার তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এ পদক্ষেপটি আঞ্চলিক পরিস্থিতির দ্রুত অবনতি এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার জন্য নেয়া হয়েছে।
কুয়েত কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে আকাশপথ পুনরায় চালু করবে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো কুয়েতও এ সংকটের মধ্যে থাকা আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে বিকল্প পথ খুঁজতে নির্দেশ দিয়েছে।










