সব ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। লেবাননে সম্প্রতি ঘটে যাওয়া হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল হিজবুল্লাহ ও ইরান। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জাফর ইয়াজারলো জানিয়েছেন, সেলফোন ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস প্লেনের কেবিন বা লাগেজে বহন করা যাবে না। রয়টার্স
প্লেনে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান
সব ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। লেবাননে সম্প্রতি ঘটে যাওয়া হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।










