রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ভাগনার গ্রুপকে ক্রেমলিন থেকে আর অর্থায়ন করা হচ্ছে না বলে দাবি জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি নিয়মিত বুলেটিনে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ান সেনাবাহিনীর উচ্চপর্যায়ের অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেয় ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এরপর তার অন্যান্য ব্যবসায়িক সুবিধার বিরুদ্ধে কাজ করছে মস্কো প্রশাসন। বুলেটিনে বলা হয়, রাশিয়া যদি ভাগনারের অর্থায়ন বন্ধ করে দেয়, তবে তাদের দ্বিতীয় পেমাস্টার হবে বেলারুশ। রয়টার্স