অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রগতিশীল রাজনৈতিক দল মুভিমিয়েন্টো সেমিলাকে রাজনৈতিক প্রতিহিংসার টার্গেট করায় গুয়াতেমালার রাজনৈতিক পরিবেশ উত্তেজনাপূর্ণ। দলের প্রেসিডেন্ট প্রার্থী বার্নার্দো আরেভালো আসন্ন নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে এগিয়ে যাওয়ার প্রত্যাশাকে অস্বীকার করেছেন। পুলিশ তাদের দলীয় কার্যালয়ে অভিযান চালানোর পর আরেভালো অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে রাজনৈতিক নিপীড়নের দায়ে অভিযুক্ত করেন। খবর আল জাজিরা।
গুয়াতেমালার সংবাদপত্র লা প্রেনসা লিব্রেকে আরেভালো বলেন, ‘ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। তারা যা করছে, তা সম্পূর্ণ অবৈধ ও নীতিবহির্ভূত। গুয়াতেমালার সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল (টিএসই) নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেলসহ সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে দেশটির সাংবিধানিক আদালতে আবেদন করেছে। টিএসই বর্তমান কর্তৃপক্ষের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।










