বতসোয়ানায় বিষাক্ত পানি পান করে ৩৫০টির বেশি হাতির মৃত্যু হয়ে থাকতে পারে বলে সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর আগে হাতিগুলোকে বৃত্তাকারে হাঁটতে দেখা গেছে এবং তাদের মৃতদেহ ২০২০ সালের মে ও জুনে প্রথম পাওয়া যায়। গবেষকরা বলছেন, ক্ষতিকারক নীল-সবুজ শৈবাল (সায়ানোব্যাকটেরিয়া) দ্বারা দূষিত পানির মাধ্যমে হাতিগুলোর বিষক্রিয়া হয়। জলবায়ু পরিবর্তনের কারণে শৈবালগুলো বেড়েছে। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন জলাশয় থেকে বিষাক্ত পানি পান করার ৮৮ ঘণ্টার মধ্যে হাতিগুলো মারা যায়। গবেষকরা স্যাটেলাইট ডাটা ব্যবহার করে তিন হাজার জলাশয় পরীক্ষা করে দেখেছেন। খবর দ্য গার্ডিয়ান
বতসোয়ানায় বিষাক্ত পানি পানে ৩৫০ হাতির মৃত্যু
বতসোয়ানায় বিষাক্ত পানি পান করে ৩৫০টির বেশি হাতির মৃত্যু হয়ে থাকতে পারে বলে সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।










