লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দুই হাজারের বেশি অতিথি ও রাজপরিষদদের সামনে শপথ নিয়েছে ব্রিটেনের রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। শনিবার (৬ মে) ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি তার ভাষণের মধ্য দিয়ে রাজার অভিষেক অনুষ্ঠান শুরু করেন। পরে তিনি রাজাকে বাইবেল হাত রেখে শপথ পড়ান।

চার্লস তার শপথে বলেছেন, আমি, চার্লস, ঈশ্বরের সান্নিধ্যে আন্তরিকভাবে এবং আন্তরিকতার সঙ্গে স্বীকার করি, সাক্ষ্য দিই এবং ঘোষণা করি যে আমি একজন বিশ্বস্ত প্রোটেস্ট্যান্ট এবং আমি সেই আইনের প্রকৃত অভিপ্রায় অনুসারে যা প্রোটেস্ট্যান্টদের সিংহাসনের উত্তরাধিকার সুরক্ষিত করে তা বহাল রাখব এবং উল্লিখিত আইনগুলোকে আইন অনুসারে আমার সর্বোত্তম ক্ষমতায় বজায় রাখব।