মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দায়েম জাইনুদ্দিন (৮৬) মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর) কুয়ালালামপুরের নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবর রয়টার্স।

দায়েম জাইনুদ্দিন দেশটির অর্থনৈতিক সংস্কারে ভূমিকা রেখেছেন। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়েম দুই দফা মালয়েশিয়ার অর্থমন্ত্রী ছিলেন। মাহাথির মোহাম্মদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। ১৯৮৪-১৯৯১ ও ১৯৯৯-২০০১ এ সময়ে তিনি দেশটির অর্থমন্ত্রী ছিলেন।

দায়েমের মৃত্যুতে মাহাথির মোহাম্মদ শোক জানিয়েছেন। ৯৯ বছর বয়সী মাহাথির এক বিবৃতিতে এ শোক জানান।