কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা আগে ইরান যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক চ্যানেলে সতর্ক করেছিল। বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন আঞ্চলিক জ্যেষ্ঠ কর্মকর্তা।
রয়টার্স ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ইরান হামলার আগে কাতারকেও অবহিত করে, যার ফলে কাতার আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এ পূর্ব সতর্কতার উদ্দেশ্য ছিল ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো।
নিউ ইয়র্ক টাইমস বলেছে, ইরান এ কূটনৈতিক সমন্বয় করেছে ‘জনগণের প্রাণনাশ এড়াতে’। হামলার সময়টাও এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে ঘাঁটিতে সেনা উপস্থিতি কম থাকে।










