এবার সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বিকাল ১টা ও বাংলাদেশ সময় বিকাল ৫টায় সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়।
সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় সকাল ১ টা ও বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠানের মাধ্যমে রয়্যাল সুইডশি একাডমি অব সায়েন্সের সেক্রেটারি জেনারেল প্রফেসর হ্যান্স এলেগ্রেন ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন।
একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান এ পুরস্কারের জন্য তাকে মনোনীত করার কারণ হিসেবে নোবেল কমিটি বলেছে, হান কাং তার শক্তিশালী কাব্যিক গদ্যে ঐতিহাসিক যন্ত্রণাদায়ক বিষয়াবলিকে রূপায়ণ করেছেন। মানবজীবনের ভঙ্গুরতাও উঠে এসেছে তাতে।
পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন হান। গত বছর এ সম্মাননা পেয়েছিলেন নরওয়ের লেখক, নাট্যকার ও কবি ইয়ন ফোসে।
নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স ওলসন এক বিবৃতিতে বলেছেন, হান কাং তার লেখায় দেহের সঙ্গে আত্মার, জীবিতের সঙ্গে মৃতের যোগাযোগ নিয়ে এক অনন্য সচেতনতা কাজ করে তার লেখায়। আর কাব্যময় ও নিরীক্ষাধর্মী লেখনশৈলী সমকালীন গদ্যের দুনিয়ায় তাকে নিয়ে গেছে একজন উদ্ভাবকের কাতারে।
একটি দক্ষিণ কোরীয় সাময়িকীতে একগুচ্ছ কবিতা প্রকাশের মধ্য দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ৫৩ বছর বয়সী হান কাংয়ের।
১৯৯৫ সালে ছোটগল্পের সংকলন প্রকাশের মধ্য দিয়ে তার গদ্য পাঠকের সামনে আসে। পরবর্তী সময়ে হান কাং দীর্ঘাকার গদ্য লেখা শুরু করেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘দ্য ভেজেটারিয়ান’। হান কাংয়ের এই উপন্যাস ২০১৬ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার পায়।










