নায়ক নয়, খলনায়ক থেকে নেয়া হয়েছে নতুন
বর্গের প্রজাপতির নাম। ‘লর্ড অব দ্য রিংস’ উপন্যাসের ভিলেন
সাউরনকে জুতসই নামের জন্য বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। খবর বিবিসি।
প্রজাপতির কমলা রঙের ডানায় রয়েছে কালো
কালো গোল দাগ। যা দেখে জেআরআর টলকিয়েনের বর্ণিত সাউরনের সর্ব-দর্শন চোখের কথা মনে পড়েছে
বিজ্ঞানীদের।
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম
আশা করছে, অস্বাভাবিক নামটি এ প্রজাতির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। আরো গবেষণায়
সাহায্য পাওয়া যাবে।
নতুন নাম দেয়া সাউরন বর্গে দুই প্রজাতির প্রজাপতির ঠাঁই হয়েছে। আশা করা হচ্ছে, সাউরন ট্রায়াগুলার ও সাইরন আউরিগেরার সঙ্গে শিগগিরই আরো প্রজাপতি যোগ দেবে।
নামটি বাছাই করেছেন হিস্ট্রি মিউজিয়ামের
প্রজাপতি অংশের কিউরেটর ড. ব্লাঙ্কা হিউরটাস। একটি আন্তর্জাতিক গবেষক দলের হয়ে সিস্টেম্যাটিক
এনটোমোলজিতে জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে নতুন বর্গের বিস্তারিত তুলে ধরেছেন।
এক দশক ধরে বিশ্বজুড়ে ৩০ জন বিজ্ঞানীর একটি দল প্রজাপতি উপজাতি ইউপটিচিনা নিয়ে গবেষণা করছে। তারা প্রজাপতির চার শতাধিক প্রজাতির বিশ্লেষণ করেছেন। জেনেটিক ও চেহারাগত পার্থক্য শনাক্ত করতে ডিএনএ প্রযুক্তি ব্যবহার করছেন তারা।
অবশ্য সাউরন থেকে নাম ধার নেয়া এবারই প্রথম
নয়। গোবরে পোকা, ব্যাঙ ও ডাইনোসর; এমনকি মহাজাগতিক বস্তুর সঙ্গেও এই নাম জুড়ে আছে।
এদিকে আরেকটি প্রজাপতির বর্গ খুঁজে পেয়েছেন
বিজ্ঞানীরা, যার নাম দেয়া হয়েছে আর্জেন্টিরিয়া অর্থাৎ রূপার খনি। ডানার ওপর রূপালি
আঁশের কারণে এই নামকরণ।










