একটি অগ্রসরমান ব্যবসায় বণিক বার্তার ১০ বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বণিক বার্তা আমার অত্যন্ত প্রিয় একটি পত্রিকা। বণিক বার্তায় প্রকাশিত সংবাদ বিশেষত যেসব শিরোনামগুলো দেখি, এমনকি সম্পাদকীয়তে যাদের লেখা প্রকাশ করা হচ্ছে, বিশেষত অনুবাদ করে প্রকাশ করা হচ্ছে, সেসব সংবাদ আমাদের ভবিষ্যত্ বির্নিমাণে সহযোগিতা করছে। এজন্য আমি বণিক বার্তার উন্নতি কামনা করি। ব্যক্তি কিংবা বেসরকারি খাতে আরো স্বচ্ছতা, জবাবদিহিতা ও উদ্যোক্তাসুলভ পরিচয় দেয়ার ক্ষেত্রে বণিক বার্তা বিরাট ভূমিকা পালন করতে পারে। বণিক বার্তার সব সাংবাদিকসহ যারা সম্পৃক্ত রয়েছেন, তাদের সব প্রতি শুভেচ্ছা রইল।

মামুন রশীদ

অর্থনীতি বিশ্লেষক