১০ বছর পূর্তিতে বণিক বার্তার সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন। বণিক বার্তা এমন একটি সময়ে ১০ বছর পূর্তি উদযাপন করছে, যখন কিনা ছাপা কাগজের একটি সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে সম্মানজনকভাবেই বণিক বার্তা তার অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশের ক্রমবর্ধমান ব্যবসা-বাণিজ্যের খবরাখবর সঠিক তথ্য ও যথাযথভাবে পরিবেশন করে থাকে বণিক বার্তা। আমরা যারা উন্নয়ন রাজনীতি করে থাকি, তারা বণিক বার্তা পড়ে উপকৃত হন। উন্নয়ন রাজনীতিবিদদের অন্যতম সহায়ক এখন বণিক বার্তা। সরকারের উন্নয়ন কার্যক্রমের তথ্য জনগণকে আরো জানাবে বণিক বার্তা এমন প্রত্যাশা করি।

এমএ মান্নান

মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়