দৈনিক বণিক বার্তা পত্রিকাটির ১০ বছর পেরিয়ে ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে আমি এর প্রকাশক, সম্পাদক ও পাঠকসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশে সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে তাদের অবদান অব্যাহত রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পত্রিকাটি পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের কথা বলে মাটি ও মানুষের আরো কাছে পৌঁছতে সক্ষম হবে এ প্রত্যাশা আমাদের সবার।
ড. হাছান মাহ্মুদ
মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়





