ব্যবসা-বাণিজ্যের সংবাদকে প্রাধান্য দিলেও শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে বণিক বার্তা। বিশেষ করে শিক্ষা, শিক্ষাঙ্গন ও শিক্ষার পরিবেশ এবং গুণগত মান নিয়ে পত্রিকাটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে আসছে। বৈচিত্র্যপূর্ণ কন্টেন্টের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য তথ্য ও জ্ঞানভিত্তিক বিভিন্ন উপাদানেরও যোগান দিচ্ছে। সংবাদ উপস্থাপনের পাশাপাশি বহুমুখী উদ্যোগ নিতে দেয়া যায় গণমাধ্যম প্রতিষ্ঠানটিকে, যা অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে করি, জাতি ও দেশের প্রয়োজনীয়তার নিরিখে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার ক্ষেত্রে সেতুবন্ধনের ভূমিকা রাখতে পারে বণিক বার্তা। বণিক বার্তার দশ বছর পূর্তিতে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিকসহ সবার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়





