দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সংবাদ প্রকাশের শীর্ষ দৈনিকটি আজ ১০ বছর পূরণ করছে। বিশেষায়িত দৈনিক হিসেবে এ অর্জন প্রতিষ্ঠানটির জন্য মাইলফলক। বণিক বার্তা শুরু থেকেই উন্নয়ন কার্যক্রম, ব্যক্তি খাত, বাণিজ্য ও অর্থনীতি, ব্যাংক ও আর্থিক খাতের নানা তথ্য উপস্থাপন করে আসছে। গত এক যুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে কৃষিনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ও সেবানির্ভর উন্নয়নশীল অর্থনীতিতে রূপান্তর হয়েছে বাংলাদেশের। আমি চাই অর্থনৈতিক রূপান্তরের এ গল্পগুলো আরো কার্যকরভাবে তুলে ধরুক বণিক বার্তা। দেশের প্রতিটি প্রান্তের অর্থনৈতিক উন্নয়ন, প্রতিটি মানুষের মধ্যে যে উজ্জীবনী শক্তি রয়েছে, সেটি জাগ্রত করতে ভূমিকা রাখুক বণিক বার্তা।

আ হ ম মুস্তফা কামাল

মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়