প্রতি বছরেই বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ২০২৪ সাল এক্ষেত্রে একটু ভিন্ন, এটি হবে নির্বাচনের ইতিহাসে সবচেয়ে সিদ্ধান্তমূলক বছর। ইতিহাসে কোনো বছর একসঙ্গে এত বেশি দেশ ও ভোটার জাতীয় পর্যায়ে নির্বাচনের সাক্ষী হয়নি কখনো। এ বছরে নির্বাচন অনুষ্ঠিত হবে ৬৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে, যা বৈশ্বিক মোট জনসংখ্যার ৪৯ শতাংশের প্রতিনিধিত্ব করে। নির্বাচনের ফলাফল পরবর্তী আন্তর্জাতিক সম্পর্কের বাঁক নির্ধারণ করে দেয়। ফলে বছরটি ভবিষ্যৎ আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। অবশ্য এমন না যে সব দেশেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

২০২৪ সালে প্রত্যাশিত নির্বাচন হবে এমন দেশগুলোর একটি তালিকা নিচে দেয়া হলো। এখানকার তথ্য নেয়া হয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস, অ্যাঙ্কর চেঞ্জ এবং অন্যান্য সূত্র থেকে। জনসংখ্যার পরিমাণ জাতিসংঘের অনুমিত। তালিকায় প্রতিটি দেশের ক্ষেত্রে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার জন্য স্কোর দেয়া হয়েছে। স্কোরের তথ্য নেয়া হয়েছে ওয়ার্ল্ড ইন ডাটা থেকে। সর্বনিম্ন স্কোর শূন্য ও সর্বোচ্চ স্কোর ১ ধরে সূচকটি তৈরি করেছে সুইডিশ থিংক ট্যাংক ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি।