লাইফস্টাইল, খাবার, পরিবহন, গ্যাজেটস কিংবা অনলাইন শপিংসহ সারা দেশে ১৫ হাজারের বেশি আউটলেটে পেমেন্ট করলেই এসব ছাড় পাওয়া যাবে। বিশেষত নববর্ষে পোশাক নিয়ে ক্রেতাদের বাড়তি আগ্রহ থাকেই। সে চিন্তা মাথায় রেখে দর্জি বাড়ি, এক্সটেসি, বারকোড, ফ্যাব্রিলাইফ, কে-ক্রাফট, রঙ, র নেশন, শৈল্পিক, স্মার্টেক্সসহ আরো বেশকিছু পোশাক ব্র্যান্ডে কেনাকাটায় ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে।
তবে এসব সুবিধা শুধু পপুলার ব্র্যান্ডগুলোতে সীমাবদ্ধ নয়। কারণ অনলাইন মার্কেটপ্লেসেও থাকছে ক্যাশব্যাক অফার। এক্ষেত্রে পিকাবু, সারা লাইফস্টাইল, গ্যাজেট অ্যান্ড গিয়ার, লুবনান, মাঞ্চিস, লোটো, মুন স্কিনসহ নির্দিষ্ট অনলাইন শপ থেকে যেকোনো কেনাকাটায় ন্যূনতম ৬০০ টাকার পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাবেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তাই বৈশাখের সময় নানা গ্যাজেট কেনার ক্ষেত্রেও থাকছে গ্রাহকদের আলাদা উৎসবের আমেজ।
ভোজনরসিকদের কথাও ভাবনায় আছে বিকাশের। পান্তা-ইলিশ থেকে শুরু করে মজার সব খাবারকে আরেকটু সাশ্রয়ী করতে জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ফুডি-তে ন্যূনতম ৩০০ টাকা বিকাশ পেমেন্টে থাকছে ১০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া প্রত্যেক ক্রেতার জন্য আলাদা কুপনের ব্যবস্থাও রয়েছে। দেশী খাবারের স্বাদ নিতে কুকআপস অ্যাপ বা ওয়েবসাইটে থেকে খাবার অর্ডারে বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্ট। এমনকি অভ্যন্তরীণ ফ্লাইটেও বিকাশ রেখেছে আকর্ষণীয় কিছু ডিসকাউন্ট। এক্ষেত্রে ডমেস্টিক ফ্লাইটে ৯-১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট থাকছে। অর্থাৎ বর্ষবরণে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও পাশে থাকছে বিকাশ।










