স্যামসন এইচ চৌধুরীর প্রতিটি দিন ছিল কাজের প্রতি অবিচল এক যাত্রা। পরিকল্পনা, নেতৃত্ব আর মানুষের সেবাকে মিলিয়ে তিনি গড়ে তুলেছিলেন এক কর্মজীবন, যা শৃঙ্খলা ও নিষ্ঠার প্রতীক। কারখানার মেঝে থেকে বোর্ডরুম—সব জায়গাতেই তার পদচারণা ছিল সমান নিবিড়। পারিবারিক জীবনও ছিল তার কর্মের মতোই সুসংগঠিত ও পরিপূর্ণ। ব্যবসার কঠিন সময় বা সাফল্যের ঝলক—সবকিছুর মাঝেই তিনি পরিবারকে দিয়েছিলেন সমান গুরুত্ব। ছিলেন প্রচণ্ড বন্ধুবৎসল। বন্ধুদের সঙ্গে পরিবার নিয়ে পৃথিবীর নানা প্রান্ত ভ্রমণ করেছেন, যা তার জীবনকে দিয়েছে আনন্দের রঙ। সাফল্যের শীর্ষে থেকেও তিনি ছিলেন বিনয়ী ও শোভন আচরণে অনন্য। খাদ্যে ছিলেন খাঁটি বাঙালি—ভাত আর মাছেই খুঁজে পেতেন পরিতৃপ্তি। কাজকে দেখতেন দায়িত্ব ও সমাজসেবার পথ হিসেবে, আর জীবনের সরল আনন্দকে আঁকড়ে রাখতেন অকৃত্রিমভাবে

2

বয়সে যখন তরুণ

3

২০০৮ সালে পাবনায় সেলস কনফারেন্সে

4

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে

5

২০১০ সালে স্কয়ার ফ্যামিলি স্পোর্টস ডে-তে। বিশেষ সংখ্যায় ব্যবহৃত ছবি স্কয়ার গ্রুপের সৌজন্যে

6

৫০তম বিবাহবার্ষিকীতে

7

৭৬তম জন্মদিনে পরিবারের সদস্যদের সঙ্গে

end

ইউবিসিটিএ স্বাক্ষর করছেন স্যামসন এইচ চৌধুরী