ব্যবহারকারীদের সুবিধার্তে ইনস্টাগ্রাম লিংকের প্রিভিউ সুবিধা চালু করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এখন থেকে লিংকে থাকা কনটেন্ট সহজেই দেখা যাবে। অফিশিয়াল অ্যাপস ও ওয়েবসাইটে প্রিভিউ কার্ড ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি। যদি কেউ ইনস্টাগ্রামের কোনো লিংক শেয়ার করে, তাহলে যে কেউ সেটিতে ক্লিক করে ছবির থাম্বনেইল দেখতে পাবেন। ফলে সহজেই ছবির গ্রহণযোগ্যতার বিষয়ে জানা যাবে। পদক্ষেপটি দীর্ঘদিন ধরে দুটি প্রতিষ্ঠানের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান ঘটাল। এনগ্যাজেট
ইনস্টাগ্রাম লিংকের প্রিভিউ চালু করল টুইটার
ব্যবহারকারীদের সুবিধার্তে ইনস্টাগ্রাম লিংকের প্রিভিউ সুবিধা চালু করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এখন থেকে লিংকে থাকা কনটেন্ট সহজেই দেখা যাবে।










