গেমিংয়ের উন্নয়নে নতুন স্বতন্ত্র স্টুডিও চালুর ঘোষণা দিয়েছে ক্রাফটন। রেলু গেমস নামে এটি আনা হয়েছে। এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন এমজে কিম। এর আগে তিনি ক্রাফটনের স্পেশাল প্রজেক্ট-২-এর দায়িত্বে ছিলেন। রেলু গেম ক্রাফটনের ১১তম স্টুডিও। ডিপ লার্নিং প্রযুক্তির মাধ্যমে স্টুডিওটি গেমের উন্নয়নে কাজ করবে। ২০২০ সালে ক্রাফটন ইনকিউবেশন প্রোগ্রাম হিসেবে স্পেশাল প্রজেক্ট-২ চালু করে। এর ভিত্তিতে রেলু গেমস প্রতিষ্ঠা করা হলো। স্টুডিওর প্রথম গেম হবে ফুন্ডা: এআই পাজল। গ্যাজেটস নাউ
নতুন গেম স্টুডিও চালু ক্রাফটনের
গেমিংয়ের উন্নয়নে নতুন স্বতন্ত্র স্টুডিও চালুর ঘোষণা দিয়েছে ক্রাফটন। রেলু গেমস নামে এটি আনা হয়েছে।










