চীনের বাজারে উন্মোচনের তিন বছর পর এমআই ১০ লাইট জুমের সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দিচ্ছে শাওমি। আন্তর্জাতিক বাজারে ডিভাইসটি আলোর মুখ দেখেনি। অফিশিয়াল ওয়েবসাইটে শাওমির ইওএসের (এন্ড অব সাপোর্ট) তালিকা প্রকাশ ও নিয়ন্ত্রণ করে থাকে। সম্প্রতি এ তালিকায় তিন বছর আগের ডিভাইসটি যুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১০নির্ভর এমআইইউআই ১১সহ বাজারে আসে। বন্ধ হওয়ার আগে ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১২ভিত্তিক এমআইইউআই ১৩ ছিল। ২০২২ সালের নভেম্বরে সবশেষ সফটওয়্যার আপডেট দেয়া হয়। গিজমোচায়না
এমআই ১০ লাইট জুমের সফটওয়্যার সাপোর্ট বন্ধ
চীনের বাজারে উন্মোচনের তিন বছর পর এমআই ১০ লাইট জুমের সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দিচ্ছে শাওমি। আন্তর্জাতিক বাজারে ডিভাইসটি আলোর মুখ দেখেনি।










