স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ভার্সন আনলেও ট্যাবলেট বা অন্য বড় ডিভাইস নিয়ে সেভাবে কাজ করেনি সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এটি নিয়ে দীর্ঘদিন ধরে প্রযুক্তিবিদরা গুগলের সমালোচনা করে আসছিলেন। ফোল্ডেবল ফোনের জন্য অ্যান্ড্রয়েড সাপোর্ট নিয়ে কাজ করার পাশাপাশি সম্প্রতি প্রতিষ্ঠানটি বড় আকৃতির ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১২এল উন্মোচন করেছে। খবর গিজমোচায়না।

সম্প্রতি অ্যান্ড্রয়েড ডেভেলপার সামিটে নতুন ফিচার হিসেবে এ ভার্সন উন্মোচনের ঘোষণা দেয় গুগল। বড় ডিসপ্লের ট্যাবলেট,

ফোল্ডেবল এবং ক্রোম অপারেটিং সিস্টেমের ডিভাইসের জন্য উন্নত ইউজার ইন্টারফেস নিয়ে অ্যান্ড্রয়েড ১২এল উন্মোচন করা হয়েছে। গুগল জানায়, ৬০০এসপির বেশি বড় আকৃতির ডিভাইসে সহজে ও আরামদায়কভাবে ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ভার্সনের ইউআইতে পরিবর্তন আনা হয়েছে।