চলতি সপ্তাহের শুরুর দিকে চ্যাটজিপিটিতে নতুন পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআই। এখন থেকে ব্যবহারকারীরা এটি ব্যবহারের মাধ্যমে তাদের চ্যাট হিস্ট্রি বন্ধ করে দিতে পারবেন।
গিজমোচায়নায় প্রকাশিত খবরে বলা হয়, চ্যাট হিস্ট্রি বন্ধে চ্যাটজিপিটিতে পরিবর্তন আনতে যাচ্ছে ওপেনএআই। এক কথায় বলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দেয়ার জন্য নির্দিষ্ট কথোপকথন নির্ধারণ করে দেয়া যাবে। পাশাপাশি চ্যাট হিস্ট্রিও বন্ধ করে দেয়া যাবে। মূলত এর মাধ্যমে ওপেনএআইয়ের মডেলকে প্রশিক্ষণ দেয়ার জন্য কোন ধরনের তথ্য ব্যবহারের সুবিধা দেয়া হবে সেটি নিশ্চিত করা যাবে।
অন্যদিকে চ্যাটবটটি হিস্ট্রি সাইডবারেও প্রবেশ করতে পারবে। এক বিবৃতিতে ওপেনএআই জানায়, চ্যাটবটের সঙ্গে নতুন করে কোনো কথোপকথন শুরু করলে ৩০ দিন পর্যন্ত তা সংরক্ষণ করা হবে। তবে কোনো কথোপকথনে বাজে ইঙ্গিত বা আক্রমণাত্মক কথা বলা হয়েছে কিনা সেটি যাচাইয়ের পরই তা পরিপূর্ণভাবে মুছে দেয়ার কথাও জানানো হয়েছে।
আরেক বিবৃতিতে ওপেনএআই জানায়, বর্তমানে যে পদ্ধতিতে কথোপকথন শেষ করা হয় সেটির তুলনায় নতুন পদ্ধতিতে আরো সহজে তথ্য নিয়ন্ত্রণ করা যাবে।
এছাড়া কোম্পানিটি পেশাদারদের জন্য চ্যাটজিপিটির বিজনেস সাবস্ক্রিপশন নিয়ে কাজ করছে বলেও জানানো হয়েছে।










