চলতি বছর মার্কেটিংয়ের জন্য নির্ধারিক প্রযুক্তি খাতে ব্যয় বাড়ানোর বিষয়ে সম্মতি জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের দুই-তৃতীয়াংশ (৬৮ শতাংশ) প্রধান মার্কেটিং কর্মকর্তা (সিএমও)। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর আইএএনএস।
২০২১ সালে গার্টনার অনুমান করেছিল, মার্কেটিং বা প্রচারণা খাতের মোট ব্যয়ের ২৬ দশমিক ২ শতাংশই এ খাত-সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কিত। তবে এটি প্রতিষ্ঠানগুলোর চিফ এক্সপেরিয়েন্স কর্মকর্তাদের মারটেক (মার্কেটিং টেক বা প্রযুক্তি) স্ট্যাক প্রসারিত করার লক্ষ্যমাত্রা থেকেও পিছিয়ে।
মার্কেটিং টেকের শীর্ষে থাকা রেজাল্টটিকস সামনের দিনগুলোর বিষয়ে পূর্বাভাস দিয়েছে। ২০২২ সালে মাল্টিচ্যানেল মার্কেটিং হাবের জন্য এটিকে গার্টনার ম্যাজিক কোয়াড্র্যান্ট নাম দেয়া হয়। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য ডিজিটাল প্লাটফর্ম বর্তমানে মূল কেন্দ্রে পরিণত হয়েছে। বড় প্রতিষ্ঠানগুলো সমস্যার মুখে পড়লেও অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। কারণ তারা জানে ভার্চুয়াল দুনিয়ায় প্রযুক্তির মাধ্যমে প্রচারণা চালাতে পারলে সেটি কাজে দেবে।
২০২২ সালের বাকি সময়ে কী হতে পারে সেটি গার্টনারের ২০২১ সালের পূর্বাভাসের সঙ্গে মিলে যাচ্ছে। সে সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে দুই-তৃতীয়াংশ সিএমও প্রচারণার জন্য প্রযুক্তি খাতে ব্যয় বাড়াবে। রেজাল্টটিকসের গ্লোবাল চিফ স্ট্র্যাটেজি ও বিজনেস কর্মকর্তা দিনেশ মেনন বলেন, ডিজিটাল প্লাটফর্মে কার্যক্রম স্থানান্তর করা স্থায়ী। ২০২২ সালের প্রতিবেদনে গার্টনার জানায়, ডিজিটাল মার্কেটিংয়ের দিক থেকে যারা শীর্ষে রয়েছে তারা বর্তমানে মাল্টিচ্যানেল মার্কেটিং হাবের মাধ্যমে ব্যবসার পরিধি বাড়াতে কাজ করছে।
টানা ছয় বছর ধরে প্রতিবেদনে রেজাল্টটিকসের কথা প্রকাশ করা হচ্ছে। মূলত ব্র্যান্ডগুলোর সঙ্গে গ্রাহকদের কথোপকথন ও যোগাযোগের ধরনে যে পরিবর্তন এসেছে প্রতিবেদনে সে বিষয়টিই প্রকাশ পেয়েছে। এইচডিএফসি ব্যাংক, ইউটিআই এমএফ, এবিএফআরএল, ট্যাঙ্গার আউটলেটসহ বিভিন্ন প্রতিষ্ঠান রেজাল্টটিকস ব্যবহার করে আসছে। রেজাল্টটিকসের মেননের মতে, বর্তমানে গ্রাহকদের মধ্য আরো সমন্বিত ব্যবস্থার চাহিদা রয়েছে, যেখানে সব ধরনের তথ্য থাকবে এবং গ্রাহকদের হাতের নাগালে থাকবে। পাশাপাশি বিভিন্ন কনটেন্ট ও ক্যাম্পেইনের রিয়েল টাইম ইনসাইট বা গ্রাহকদের অংশগ্রহণের তথ্য থাকবে। তিনি বলেন, কভিড-১৯ মহামারীর সময় আমরা সনকিম রিটেইলকে পরিষেবা দিয়েছি এবং মহামারীর আগে টাটা ডিজিটাল আমাদের সঙ্গে যুক্ত হয়।
অধিকাংশ ভালো সফটওয়্যার বিভিন্ন চ্যানেল ও সুবিধা যুক্ত করার মাধ্যমে আপডেট করা যেতে পারে। এসব সুবিধা ও ফিচারের মধ্যে হাইপার পার্সোনালাইজেশন, কনটেক্সটভিত্তিক অনুসরণের বিষয় রয়েছে।










