পছন্দের ব্যক্তির স্টোরিতে আলাদাভাবে মেসেজ প্রদানে প্রাইভেট লাইক ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের ধারণা, বন্ধু ও প্রিয়জনদের স্টোরিতে রিপ্লাই প্রদানে শিগগিরই ভয়েস মেসেজ ফিচারটি যুক্ত করবে মেটা মালিকানাধীন ছবি ও ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন নতুন ফিচারের অন্যতম সন্ধানকারী ডেভেলপার আলেজান্দ্রো পালুজ্জির তথ্যানুযায়ী, স্টোরির রিপ্লাইয়ে ব্যবহারকারীরা যেন ভয়েস মেসেজ পাঠাতে পারে সেটি নিশ্চিতে কাজ করছে ইনস্টাগ্রাম। এনগ্যাজেট