গুগল, জেনারেল মোটরস (জিএম), লেনোভো
ও ইন্টেলের পর এবার কনজিউমার ইলেকট্রনিকস শো সিইএসতে সরাসরি অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমণের হার বৃদ্ধিতে স্বাস্থ্য ও নিরাপত্তার কথা আমলে নিয়ে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় সম্মেলনে সরাসরি অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে সফটওয়্যার জায়ান্টটি। সিইএস আয়োজকরা জানান, অনেকে সরাসরি অংশ না নিলেও আগামী ৫-৮ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনটি। এক্ষেত্রে ভ্যাকসিন গ্রহণের বাধ্যবাধকতা, সবসময় মাস্ক পরাসহ করোনা নীতিমালা মেনে চলা এবং সম্মেলনস্থলে কভিড টেস্টের ব্যবস্থা রাখা হচ্ছে। রয়টার্স
সিইএস সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছে না মাইক্রোসফট
গুগল, জেনারেল মোটরস (জিএম), লেনোভো ও ইন্টেলের পর এবার কনজিউমার ইলেকট্রনিকস শো সিইএসতে সরাসরি অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।










